• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এস এম ওয়ালিউর রহমান আপেলের মতবিনিময় অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ

আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬

কালান্তর ডেস্ক / ৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আফ্রিকার একটি দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুলাই রাতের প্রথম প্রহরে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করা হয়েছে। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।

 

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে কোক্রেরচর এলাকার দুইজন, রামনগরের একজন এবং চর আলীরটেকের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।

 

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

এদিকে এলাকাবাসী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তাআলা যেন সকল নিহতকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..