জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে।
এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল কালাম সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য খাতের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “বিশেষ করে আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তিনি সংসদীয় কমিটিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি। তাঁর এই দায়িত্ব নারায়ণগঞ্জবাসীসহ দেশের খাদ্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই আনন্দের।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা (পদাধিকারবলে সদস্য), জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগ
শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...