• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার

কালান্তর ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সদর থানা শাখার ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সদর থানা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদা আলম লিপি খন্দকার।

 

নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা খোরশেদা আলম লিপি খন্দকারকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় খোরশেদা আলম লিপি খন্দকার বলেন, সংগঠন তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। সদর থানা এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

তিনি এ দায়িত্ব প্রদানের জন্য নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে দিলারা মাসুদ ময়না ও আয়েশা আক্তার দিদির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

খোরশেদা আলম লিপি খন্দকার আরও বলেন, তৃণমূল পর্যায়ে নারী নেতাকর্মীদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা মেনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

এদিকে সদর থানা মহিলা দলের নতুন ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের নেতাকর্মীরা। তারা নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সদর থানা এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত, গতিশীল ও সুসংগঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..