(পিজিসিএল)-এর চেয়ারম্যান এস এম ওয়ালিউর রহমান আপেল সোনারগাঁয়ের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের বরুমদী এলাকায় এস এম ওয়ালিউর রহমান আপেলের বাগানবাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় এস এম ওয়ালিউর রহমান আপেল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...