• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

আওয়ামী লীগের শোক র‌্যালির গেঞ্জি প্রিন্ট করতে গিয়ে ৪জন আটক, যুবদল নেতাদের তদবির

কালান্তর ডেস্ক / ৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Oplus_131072

নারায়ণগঞ্জের রিভার ভিউ মার্কেটের একটি প্রিন্টিং কারখানায় আওয়ামী লীগের শোক র‌্যালির জন্য নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসে রনির গেঞ্জি প্রিন্ট করার অভিযোগে ৪জন আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসে রনির ছেলে জিহাদ হোসেন আলিফ, সহযোগি শিহাব আহম্মেদ আরাফাত, জিএম ট্রেডার্সের মালিক রাকিবুল হাসান ও প্রতিষ্ঠানে একাউন্টস অফিসার সামির হোসেন খান।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগের শোক র‌্যালিকে কেন্দ্র করে গেঞ্জি প্রিন্টের কাজ চলছিল কারখানাটিতে। বিষয়টি জানতে পেরে তারা পাশের নারায়ণগঞ্জ সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে হেফাজতে নেয়।

 

এদিকে আটকদের ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মিনহাজ মিঠু। তবে বিএনপির নেতাদের তদবিরের পরও সংবাদ লেখা পর্যন্ত আটক চারজনকে মুক্তির কোনো খবর পাওয়া যায়নি।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, “এ ধরনের ঘটনায় আমরা নিয়মিত মামলা নিচ্ছি। আমাদের একটু সময় দিতে হবে। মামলা হয়ে গেলে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করব। মামলা অবশ্যই হবে। আত্মীয়-স্বজন কিংবা কোনো দলীয় প্রভাব থাকলেও সেই সুযোগ নেই। আমরা বলেছি, কোর্ট থেকে জামিন করে নিতে।**

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..