• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কালান্তর ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়। দলের জেলা আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের নির্দেশক্রমে কমিটিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে নিরব রায়হানকে এবং সেক্রেটারি করা হয়েছে মো. ইউসুফ হোসাইনকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—মোস্তফা খন্দকার, তানজিমুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, লুবনা রহমান, আব্দুর রহমান গাফফারি, নাজমুস সাদাত রুমি, শাহাবুদ্দিন শান্ত, রনি খন্দকার, হাজী আতিক মোহাম্মদ তামিম, রাকিবুল হাসান রাহাত, রিনা আক্তার, মো. তাওহীদুল ইসলাম, ইমন আলী, মো. ইয়ানুর, অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, শাখাওয়াত হোসেন তারেক, ওমর ঢালী, জাহিদুল হক বাঁধন, নূরজামাল হাসান ও নাজমুল ইসলাম।

দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং মনিটরিংয়ের লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..