সাক্ষাৎকালে মুহাম্মদ সাদরিল অসুস্থ খন্দকার মনিরুল ইসলামের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি খন্দকার মনিরুল ইসলামের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন সাদরিল।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা খন্দকার মনিরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...