• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে তারাবো পৌরবাসীকে মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিনের শুভেচ্ছা

কালান্তর ডেস্ক / ৬২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও তারাবো পৌর মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিনের পক্ষ থেকে তারাবো পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারাবো পৌর বাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় নাসির উদ্দিন বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ।

 

তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..