• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এস এম ওয়ালিউর রহমান আপেলের মতবিনিময় অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ

বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল আহ্বায়ক আফজাল কবিরের ফুলের শুভেচ্ছা

কালান্তর ডেস্ক / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) -কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, তারাবো পৌর শাখার আহ্বায়ক মোহাম্মদ আফজাল কবির বিসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিনন্দন জানান।

এসময় বিসিকের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ নিয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে রূপগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য শাহজাহান চৌধুরী বাবু, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম (আরিফ) এবং তারাবো পৌর শাখা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল ভূঁইয়া উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিসিকের বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আফজাল কবির বলেন, “দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের গুরুত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি, বেনজির আহমেদ (টিটু) সাহেবের মতো একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের হাত ধরে বিসিক নতুন উচ্চতায় পৌঁছাবে। উদ্যোক্তাদের কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপগুলো দেশের শিল্পায়নে মাইলফলক হয়ে থাকবে।”

 

 

নেতৃবৃন্দ বিসিক চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিসিকের ভবিষ্যৎ সফলতার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) এসময় আগত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের শিল্প খাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

পরিশেষে, উপস্থিত নেতৃবৃন্দ চেয়ারম্যানের কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করে সৌজন্য সাক্ষাৎটি সমাপ্ত করেন।য়

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..