• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

‘আটা-ময়দার বস্তায় ৩০০ টাকা বাড়তি আদায় শিরোনামে’ প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে প্রতিবাদ জানালেন স্বনামধন্য ব্যবসায়ী সোহাগ

কালান্তর ডেস্ক / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

‘আটা-ময়দার বস্তায় ৩০০ টাকা বাড়তি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি।

 

সোমবার এক প্রতিবাদলিপিতে সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনে সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত আদায়ের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। এ ধরনের অভিযোগের পক্ষে প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা লেনদেনের প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়।

 

প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি নিতাইগঞ্জ এলাকায় পণ্য ওঠানামা ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ঘাট ইজারার ফি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে গমের দাম, আমদানি ব্যয়, পরিবহন খরচ, শ্রমিক মজুরি ও উৎপাদন ব্যয়ের পরিবর্তনের কারণে আটা-ময়দার বাজারদরেও প্রভাব পড়ছে।

 

সমিতির দাবি, বাজারদর বৃদ্ধি এবং কোনো ব্যক্তির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয় দুটি আলাদা। মোহাম্মদ সোহাগ কোনো ক্রেতার কাছ থেকে বস্তাপ্রতি ২০০ বা ৩০০ টাকা অতিরিক্ত আদায় করেননি এবং এ ধরনের কোনো নির্দেশও দেননি।

 

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, নিতাইগঞ্জ ঘাটের ইজারা ও পণ্য ওঠানামা নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে, সেটি সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা ও প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো ব্যক্তিকে দায়ী করার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

 

সমিতির পক্ষ থেকে বলা হয়, সংগঠনের সভাপতি হিসেবে মোহাম্মদ সোহাগ মিল মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

 

ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা জানিয়েছে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..