বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর মাননীয় চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ (টিটু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির নেতৃবৃন্দ।
রোববার (১৬ আগস্ট ২০২৬) তেজগাঁও বিসিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কাঁচপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন বিষয় নিয়ে বিসিক চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা শিল্পনগরীর উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. হাজী মজনু মোল্লা, মোহাম্মদ কাশেম পাটোয়ারী, কোষাধ্যক্ষ মো. ফিরোজ আলম ভূঁইয়া (কমল), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর লোদী এবং সদস্য মশিউর রহমান (শান্ত)।
সৌজন্য সাক্ষাৎকালে কাঁচপুর বিসিক শিল্পনগরীর সার্বিক উন্নয়ন ও শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...