নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা বাবু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় মো. মাসুদ রানা বাবু বলেন, “নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি জেলার অভিভাবক হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা জেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুণগত পরিবর্তন আসবে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...