• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এস এম ওয়ালিউর রহমান আপেলের মতবিনিময় অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ

ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনায়েতনগর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক

কালান্তর ডেস্ক / ৩৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনায়েতনগর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক।

 

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সংঘটিত এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ৯ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ইমরান এবং ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকার ছেলে রাকিব (২২)।

 

 

ঘটনার পর এক প্রতিক্রিয়ায় আরিফুর রহমান মানিক বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোলাগুলি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

 

 

তিনি গুলিবিদ্ধ ইমরান ও রাকিবের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

মানিক আরও বলেন, এ ধরনের অরাজকতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..