সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দমদমা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আশরাফ উদ্দিন।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মুসলিম ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় এলাকার প্রবীণ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে হাজী আশরাফ উদ্দিন বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি দল-মত নির্বিশেষে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত মুসল্লিরাও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। পরে তিনি উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
স্থানীয়দের মতে, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে হাজী আশরাফ উদ্দিনের নিয়মিত উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তার জনসম্পৃক্ততার একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...