বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের গোদনাইল মসজিদে মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহি খানকায়ে মোজাদ্দেদিয়া সাইদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আপনার মন্তব্য প্রদান করুন...