• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এস এম ওয়ালিউর রহমান আপেলের মতবিনিময় অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ

কালান্তর ডেস্ক / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন ‘ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’কে বাণিজ্য সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৩ ধারা অনুযায়ী সংগঠনটির নামে এ লাইসেন্স অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স তুলে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার চিঠিতে বলা হয়েছে, ‘ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর অনুকূলে ১১/২০২৬ নম্বর বাণিজ্য সংগঠন (টি.ও) লাইসেন্স মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্সে নির্ধারিত সব শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

লাইসেন্সের শর্ত অনুযায়ী, এটি পাওয়ার ৬০ দিনের মধ্যে সংগঠনটিকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর এক থেকে তিন মাসের মধ্যে প্রথম সাধারণ সভা আয়োজন এবং ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করতে হবে।

এ ছাড়া সংগঠনটির স্থায়ী কার্যালয় স্থাপন, সরকারের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ এবং বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনাসহ অন্যান্য নির্ধারিত শর্তও পালন করতে হবে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, সরকারি লাইসেন্স পাওয়ার ফলে দেশের ফ্লাওয়ার মিল মালিকদের একটি বৈধ ও আইনানুগ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সংগঠন ফ্লাওয়ার মিল মালিকদের স্বার্থ রক্ষা, শিল্পের বিকাশ এবং খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..