• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এস এম ওয়ালিউর রহমান আপেলের মতবিনিময় অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ

শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়: আবু মোহাম্মদ মাসুম

কালান্তর ডেস্ক / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম

‎‎এক বার্তায় আবু মোহাম্মদ মাসুম বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ জাতির জন্য এক অবিস্মরণীয় অধ্যায়, যার ঋণ কখনো শোধ হওয়ার নয়। ‎‎তিনি বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের আত্মদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

‎‎তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উৎস। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাদের অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে। ‎‎বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..