বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ ই আগস্ট) সকালে রূপগঞ্জের উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। তাঁর জন্মদিনে নেতাকর্মীরা দোয়া ও মিলাদের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড.শাহীন,নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহ্বায়ক জাকারিয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী,রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুসহ দোয়া ও মিলাদ মাহফিলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...