জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।
বুধবার সকালে নেতাকর্মীদের নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মাহাবুব রহমান বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আত্মদানের মধ্য দিয়েই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...