জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ মহানগর এমসিপির আহ্বায়ক শওকত আলী ও সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর এনসিপি শ্রদ্ধাঞ্জলি জানায়।
বুধবার (৫ আগস্ট) মহানগর এনসিপির নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানায়। এ সময় তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...