• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

সবাই মিলে দুজনকে মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, মাদক প্রতিরোধে গ্রামে নজরদারি আরও জোরদার করা হবে: মুজাহিদ মল্লিক

কালান্তর ডেস্ক / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই কারবারি। আজ শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদকবিরোধী এক সভায় এ অঙ্গীকার করেন তারাঁ।

অঙ্গীকার করা দুই ব্যক্তি হলেন উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে মাছুম ভূঁইয়া এবং মজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান পিয়ার।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বুরুমদী গ্রামে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে এলাকার অনেক তরুণ বিপথে যায়। তারা মাদক ক্রয়ের অর্থ জোগাড় করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সভায় মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ারকে উপস্থিত করে প্রায় দুই ঘণ্টা বোঝানো হয়। পরে তাঁরা মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

 

মাছুম ভূঁইয়া বলেন, ‘একসময় আমি ভুল করেছি, আর করব না। সমাজকে ভালো রাখার জন্য আমি এ ব্যবসা ছেড়ে দিলাম। ভবিষ্যতে কখনো মাদক ব্যবসার মন-মানসিকতা তৈরি হলে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করব।’

 

সভার উদ্যোক্তা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিক বলেন, ‘মাদকের ছোবলে গ্রামের পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। সবাই মিলে দুজনকে মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। মাদক প্রতিরোধে গ্রামে নজরদারি আরও জোরদার করা হবে।’

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, ‘মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ইতিবাচক। তবে শুধু ঘোষণা নয়, তারা যেন বাস্তবেও মাদক থেকে দূরে থাকে, সে জন্য পুলিশের নজরদারি থাকবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ইব্রাহিম মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..