বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-১৬৬৫) সাইলো শাখার আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রমিক নেতা জাহিদ হাসান লিপু।
জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তারা জাহিদ হাসান লিপুর প্রতি সমর্থন জানিয়ে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাহিদ হাসান লিপু বলেন, “আমি সবসময় শ্রমিকদের অধিকার আদায়, তাদের কল্যাণ এবং সংগঠনের ঐক্য সুসংহত করতে কাজ করেছি। শ্রমিক ভাইদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে সবার সহযোগিতায় একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী শ্রমিক সংগঠন গড়ে তুলতে কাজ করব।”
উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-১৬৬৫) সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়নপত্র জমা কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...