দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে কাঁচপুর বিসিক এলাকার খাল খনন,ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমানের উদ্যোগ ও তদারকিতে পরিচালিত এই খাল খনন,ড্রেন পরিষ্কারের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ ছিল, খাল,ড্রেনগুলো দীর্ঘদিন ধরে ভরাট ও অপরিষ্কার থাকায় সামান্য বৃষ্টিতেই বিসিক এলাকার বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে পানি জমে থাকত। এতে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হতো।
এ অবস্থায় কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে খাল খননের উদ্যোগ নেন। ইতোমধ্যে খননকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকার বাসিন্দারা জানান, খালটি সম্পূর্ণ খনন শেষ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে এবং পরিবেশেরও উন্নতি হবে। তারা এ উদ্যোগের জন্য মজিবুর রহমানকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...