• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী হাবিব

কালান্তর ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

 

ঢাকা-৯–কে একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, সবার অংশগ্রহণে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

রবিবার রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হাবিবুর রশিদ হাবিব বলেন, “ঢাকা-৯ আমাদের একটা পরিবার। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সীমাবদ্ধ সক্ষমতা দিয়ে সকলের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এই কর্মকাণ্ড শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করতে চাই।”

 

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বৃষ্টির মধ্যেও তাঁরা দেশের মানুষের জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

 

প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা-৯ একটি পরিবার। এই পরিবারে আমরা সবাই মিলে আমাদের স্বল্প যা আছে, সেটির মধ্যেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। হয়তো দুই দিন আগে বা পরে আমরা সবাই মিলে কিছু একটা করব, যাতে সবার পাশে দাঁড়াতে পারি। এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

 

তিনি বলেন, আগামী দিনে আরও বেশি মানুষের পাশে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো হবে। একই সঙ্গে ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ে কাজ করা দলীয় নেতাকর্মীদের পাশেও সময়মতো দাঁড়ানো হবে।

 

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আপনারা দেখেছেন, এই সরকার অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী জনগণের পাশে থাকার এবং তাঁদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করছেন। আমরাও ঢাকা-৯ পরিবার হিসেবে আপনাদের পাশে আছি, থাকব। আপনাদের নিয়ে আগামী দিনে এগিয়ে যাব।”

 

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..