• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত মুহুর্তগুলো স্মৃতিচারণ করার মাধ্যমে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন

কালান্তর ডেস্ক / ১৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান জিয়াউর রহমানের সাথে স্মৃতিবিজরিত মুহুর্তগুলো স্মৃতিচারণ করার মাধ্যমে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

 

 

কাজী মনিরুজ্জামান তার স্মৃতিচারণমূলক বক্তব্যে দৈনিক কালান্তরকে বলেন,আমার সৌভাগ্য হয়েছিল জিয়াউর রহমানের ডাকে ৭১এ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি। আমার আরো সৌভাগ্য হয়েছিল তারই তত্ত্বাবধানে প্রতিষ্ঠাকালীন যুবদলের দায়িত্ব নিয়ে সরাসরি  জাতীয় রাজনীতিতে অংশগ্রহন করা। জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নেন।যার মধ্যে অন্যতম হল খাল-খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি করতে ওনি রূপগঞ্জে আসেন, আমি ও সার্বক্ষনিক সঙ্গী হই এবং আমি তার সাথে রূপগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে নারায়নগঞ্জে যাই। একজন রাজনৈতিক  কর্মী হিসেবে জিয়াউর রহমানের একান্ত সান্নিধ্য পাওয়া আমার জন্য ছিল অনেক বড় পাওনা। জিয়াউর রহমান আমাকে যুবদলের নেতা হিসেবে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও ব্যাংকক সফরসঙ্গী করেন।

 

 

তিনি আরও বলেন,জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাতমস্তক একজন সৎ মানুষ ছিলেন। একজন রাজনৈতিক নেতা হিসেবে তার আর্থিক সততা,দেশপ্রেম,জাতীয়তাবাদী শক্তির সূচনা তাকে চিরস্মরণীয় করে রাখবে। জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে,আজকের এ দিনে  এটাই আমাদের প্রত্যাশা ওনার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া করি আল্লাহপাক ওনাকে বেহেশতবাসী করুন।বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..