• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী মানবিক কর্মসূচির মাধ্যমে পালন করবে জেলা যুবদলের সাদেক-রনি

কালান্তর ডেস্ক / ১৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ও মানবিক কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। অতীতের প্রথাগত আয়োজনের বাইরে গিয়ে এবার অসহায় মানুষ, এতিম শিশু এবং মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্ত্বাবধানে এবার তৃণমূল পর্যায়ে মানবিক কর্মকাণ্ডকে মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

 

এবারের কর্মসূচির উল্লেখযোগ্য দিকসমূহ: মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে দোয়া: কর্মসূচির মূল আকর্ষণ হলো মাদ্রাসা পড়ুয়া ‘কোরআনের পাখি’ এবং এতিম শিশুদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল। প্রতিটি স্পটে তাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ: দিনমজুর ও অভাবী মানুষের জন্য রান্না করা খাবার ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

 

হুইলচেয়ার প্রদান: শারীরিক অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের পথ সুগম করতে উপহার হিসেবে হুইলচেয়ার বিতরণ করবে জেলা যুবদল। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ শীর্ষ নেতৃবৃন্দ জানান, তারা প্রতিটি এলাকায় সশরীরে উপস্থিত থেকে এই মানবিক কর্মসূচিগুলো সফল করার পরিকল্পনা করেছেন। পুরো জেলা জুড়ে যেন একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করা যায়, সে জন্য যৌথ সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন তারা।

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “আমাদের নেতা তারেক রহমানের দর্শন হলো জনগণের সেবায় আত্মনিয়োগ করা। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চাই। অসহায় মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই শহীদ জিয়ার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় আমরা এই ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করব।”

 

নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে জেলা যুবদলের এই ভিন্নধর্মী ও মানবিক উদ্যোগ ইতোমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..