• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

পরিচ্ছন্ন ও মানবিক ভাবমূর্তি ১৭বছরের ত্যাগ: জামপুরে চেয়ারম্যান পদে আলোচনার সর্বশিখরে জাকির হোসেন বাবু

কালান্তর ডেস্ক / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এক সৎ আদর্শিক রাজনৈতিক সংগঠক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন বাবু। সোনারগাঁয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে জামপুরের স্থানীয় বাসিন্দাদের পরিচিত মুখ জাকির হোসেন বাবু। অপরদিকে জাকির হোসেন বাবুর রাজনৈতিক দল বিএনপির জন্য একনিষ্ঠতার সাথে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন এবং দলীয় আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করে বিএনপির নেতাকর্মীদের দুঃসময়ে কান্ডারী হয়ে উঠেছিলেন। যার কারণে বিএনপির পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা যুবদলের সভাপতি করা হয়। সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে সফল ভাবে দায়িত্ব পালন করার কারণে সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্যও করা হয়। যার কারণে আসন্ন জামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থনেও এগিয়ে থাকছেন জাকির হোসেন বাবু।

 

স্থানীয় সূত্র বলছে, বিগত প্রায় ১৭ বছর ধরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্য দিয়ে পথ চলেছেন জাকির হোসেন বাবু। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে বিভিন্ন সময় মামলা-মোকদ্দমা, কারাবরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তার সহকর্মী ও সমর্থকরা। তবে এসব প্রতিকূলতা তার রাজনৈতিক আদর্শ ও জনসেবার মানসিকতাকে ধমিয়ে রাখতে পারেনি।

 

বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে যখন নানা অনিয়ম ও বিতর্ক নিয়ে আলোচনা শুরু হয়, তখন স্থানীয় পর্যায়ে জাকির হোসেন বাবুর বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ বা বিতর্ক সামনে আসেনি বলে উল্লেখ করেন তার সমর্থকরা। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ততার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

 

রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

জাকির হোসেন বাবু বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের কল্যাণের মাধ্যম। দীর্ঘদিন মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়েছি। সুযোগ পেলে জামপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”

 

স্থানীয়দের ভাষ্য, তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে জাকির হোসেন বাবু ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তাকে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে যে কয়েকটি নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তার মধ্যে অন্যতম জাকির হোসেন বাবু। এখন দেখার বিষয়, দীর্ঘ সংগ্রাম ও জনসম্পৃক্ততা এই পথচলা তাকে কতটা জনপ্রতিধি হওয়ার শিখরে পৌঁছে দিতে পারে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..