• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

নিজ গ্রাম কাবিলগঞ্জ এলাকাবাসীর ভালোবাসায় শিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন

কালান্তর ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শুক্রবার (৩ জুলাই) নিজ গ্রাম কাবিলগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডস্থ নূরে আল-মদিনা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুরুব্বি, মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে কাবিলগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে উপস্থিত এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার কথা তুলে ধরলে হাজী আশরাফ উদ্দিন সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাজী আশরাফ উদ্দিন বলেন, নিজ এলাকার উন্নয়ন আমার অন্যতম অগ্রাধিকার। কাবিলগঞ্জকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব এলাকায় পরিণত করতে এলাকাবাসীর পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

পরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ভোটারদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, “জনগণের আস্থা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় এলাকার মুরুব্বি, মুসল্লি, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..