• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

নাসিক প্রশাসকের সাথে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

কালান্তর ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (CHEC)।

 

বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসকের কক্ষে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও এম,আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মেহাম্মদ রফিকুল ইসলাম রাতুল সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা প্রতিনিধিদলের সদস্যরা।

 

মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর সুদূরপ্রসারী ও সুপরিকল্পিত নগর পরিকল্পনার নানা দিক তুলে ধরেন।

 

সভায় বেশ কয়েকটি মেগা প্রকল্পের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে— শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং পরিবেশ রক্ষায় একটি ৫০ মেগাওয়াট (50MW) ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প। এছাড়া নগরবাসীর উন্নত চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষার প্রসারে ১ হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং নার্সিং সেন্টার নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়, যা একই সাথে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করবে।

 

একই সাথে শহরের যানজট নিরসন ও পরিবেশবান্ধব নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় এলআরটি বা মনোরেল প্রকল্প, সমগ্র নগরজুড়ে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে মেগা প্রকল্প এবং শহরের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুই পাড়ের সংযোগ স্থাপনের জন্য আধুনিক ব্রিজ নির্মাণ প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..