• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের ১০৬০কোটি টাকার বাজেট ঘোষণা হবিগঞ্জে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে তুহিন মাহমুদের নেতৃত্বে মশাল মিছিল কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের ১০৬০কোটি টাকার বাজেট ঘোষণা

কালান্তর ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টায় নগরভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি নাসিকের ১৫তম বাজেট এবং প্রশাসক হিসেবে তার প্রথম বাজেট ঘোষণা।

 

গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সেই তুলনায় এবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে সর্বোচ্চ ৮৭৯ কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছিল ২০২৪-২৫ অর্থবছরে।

 

এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি, বরং ছাদবাগানিদের জন্য আগের ২৭ শতাংশ গৃহকর ছাড়ের সঙ্গে এবার আরও দুই শতাংশ যুক্ত করা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম।

 

তিনি বলেন, এবারের বাজেটে নাগরিক দুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।

 

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৩০ কোটি টাকা। এতে ১৩০ কোটির বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

 

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে নিজস্ব রাজস্ব আয়কে গুরুত্ব দেওয়ার কথা জানালেও ৫২ শতাংশ আয় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সহায়তা হিসেবে দেখানো হয়েছে। এবং ৬৭ শতাংশ ব্যয়ও একই খাতের মধ্য থেকে ব্যয়ের কথা বাজেটে উল্লেখ করা হয়েছে।

 

তবে, রাজস্ব আদায় বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবল বাড়ানোর প্রতি নজর দেওয়ার কথা জানান সিটি প্রশাসক। রাজস্ব আদায়ের ৪৬ শতাংশ এই খাতের উন্নয়নের জন্য ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বাজেটে।

 

এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।

 

সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে রাজনৈতিক বিভাজন ও রশি টানাটানির কারণে নারায়ণগঞ্জ নগরী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে সেই পরিস্থিতি এখন আর নেই।

 

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে সুখী, সমৃদ্ধশালী, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..