পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে “One Student One Tree” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি এবং আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ একটি প্রাণ—এই উপলব্ধি থেকেই প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং সবাইকে নিয়মিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...