• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কায়েতপাড়ায় জনপ্রিয় ও ক্লিন ইমেজে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রফিকুল ইসলাম রফিক গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন আফ্রিকায় রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন নিহত-৬ যুবদল নেতা জোসেফের উদ্যোগে ১০জন অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন জোসেফ-সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা না:গঞ্জ একতা ফুটবল ক্লাবের উদ্বোধন করলেন জোসেফ কাঁচপুর বিসিক এলাকায় হাজী মজিবুর রহমানের উদ্যোগে ড্রেন পরিষ্কার,খাল খননে জলাবদ্ধতা নিরসনে, শিল্পএলাকায় স্বস্তি হোসেনপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ সাইলো শাখা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন জাহিদ হাসান লিপু

ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসীর পূর্ণ সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিন

কালান্তর ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
Oplus_131072

পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিন।

 

শুক্রবার (৫ জুন) দুপুর থেকেই মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ৫৬টি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নারী-পুরুষসহ প্রায় ১.৫ হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনের ঈদ পুনর্মিলনীতে যোগ দেন। এসময় মোগরাপাড়া ইউপির ৫৬টি গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনের সাথে মতবিনিময় করে আসন্ন মোগরাপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাজী মো.আশরাফ উদ্দিনকে পূর্ণ সমর্থন দেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, আমি আজ এখানে কোনো নেতা হিসেবে দাঁড়াইনি; আপনাদের একজন ভাই, বন্ধু, মামা, চাচা কিংবা সন্তান হিসেবে উপস্থিত হয়েছি। আমার সবচেয়ে বড় শক্তি অর্থ বা ক্ষমতা নয়, বরং আপনাদের ভালোবাসা ও বিশ্বাস। আমাদের এই মিলনমেলা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় থেকেই আমরা একত্রিত হয়েছি। গরিব, অসহায় ও দুস্থ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন হাজী আশরাফ উদ্দিন বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা ভোগ করা নয়, মানুষের সেবা করার সুযোগ পাওয়া। আমি আপনাদের সমর্থন, পরামর্শ ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের দরজা দল-মত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং জনগণের প্রয়োজনই হবে আমার প্রথম অগ্রাধিকার। নির্বাচনের মাঠে নানা ধরনের অপপ্রচার ও প্রতিবন্ধকতা আসবে। তবে ধৈর্য, শৃঙ্খলা ও ভদ্র আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ নয়, বরং এলাকার উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে চাই।

 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের ম্যানেজার মহসিন মিয়া, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলীনূর হোসেন, শিক্ষানুরাগী মাহাবুবুর রহমান মামুন মাস্টার, সমাজসেবক কামাল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..