• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আমাদের নিয়ে হয়তো তারা টেনশন ফিল করে: জোসেফ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে জেলা যুবদল নেতা সরদার সুজন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিলে আফজাল কবিরের নেতৃত্বে তারাবো পৌর যুবদলের অংশগ্রহণ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এড হক কমিটির সভাপতি হলেন সিইপি বজলুর রহমান জাকির খানের সাথে যুবদল নেতা দোলায়ার শাহ্ এর সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসীর পূর্ণ সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিন কারাগারে গুরুতর অসুস্থ বিএনপি নেতা আনু জামিন সুচিকিৎসার অনিশ্চয়তা মুক্ত হলেন নারায়ণগঞ্জের অগ্নিকন্যা আইভী

আমাদের নিয়ে হয়তো তারা টেনশন ফিল করে: জোসেফ

কালান্তর ডেস্ক / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, আমাদের নিয়ে হয়তো তারা টেনশন ফিল করে। আমরা কাজ চালিয়ে যাবো; বরং কাজের গতি আরও বাড়বে। আমরা কমিটি নিয়ে কখনও কথা বলিনাই। আমরা আমাদের মতো কাজ করছি তারা তাদের মতো কাজ করবে। আমরা কাজ করে আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী অবস্থানে নেয়ার স্বপ্ন দেখি। আমাদের কোনো যাদুমন্ত্রে থামানো যাবে না।

 

শুক্রবার (১২ জুন) বিকেলে বন্দরের রুপালি এলাকায় বন্দর থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। এখানে বিভিন্ন ধরনের বিষয় থাকে। আমরা মাঠের লোক; আমরা মাঠের কৃষাণ। আমাদের ভয়ের কিছু নেই। আমরা কাজকে বিশ^াস করি; জনগণকে বিশ্বাস করি। জনগণের কাজের জন্য আমরা সর্বদাই নিয়োজিত।

 

এদিকে গত (১১ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জোসেফ বর্তমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়। এছাড়া তার কোন অনৈতিক কর্মকান্ডের দায় যুবদল নিবে না। কেন্দ্রের এমন বিবৃতি কোন ভাবেই মহানগর যুবদলের নেতাকর্মীরা মেনে নিতে পারেন নাই। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোসেফ অনুসারী এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে থাকেন। তবে শুক্রবার (১২জুন) বন্দর থানা যুবদলের উদ্যাগে আয়োজিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা বক্তব্য রাখতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদমূলক বক্তব্য রাখেন।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা বলেন, অনেক বলছে কেএম মাজহারুল ইসলাম জোসেফ যুবদলের কেউ না। তাকে যুবদলের কমিটিতে রাখা হয়নি। কিন্তু কেন রাখা হয়নি তা কেউ জানে না। বর্তমান যুবদলে যারা আছে তারা সকলেই মাজহারুল ইসলাম জোসেফের জুনিয়র। একজন সিনিয়রকে নিচে রেখে জুনিয়রকে কিভাবে উপড়ে রাখা যায়? এজন্য কেন্দ্র জোসেফ ভাইকে বারবার জিজ্ঞাসা করছে তোমাকে কোথায় রাখবো? পরে জোসেফ ভাই নিজেই বলেছেন আমি এই কমিটিতে থাকবো না। এই কারণে জোসেফ ভাইকে কমিটিতে রাখা হয়নি। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। নারায়ণগঞ্জ বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে কমান্ডার সিরাজুল ইসলামের হাত ধরে। আর সেই পরিবারের সন্তান মাজহারুল ইসলাম জোসেফ। হতাশ হওয়ার কিছু নাই।

 

বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন বলেন, আন্দোলন সংগ্রামের সময়ে বন্দর থানা যুবদল যা করেছে তা জোসেফের নেতৃত্বেই হয়েছে। আর কেউ কিছু করতে পারেনি। যারা কমিটিতে আছে তাদের বিরুদ্ধে কয়টা মামলা আছে আর আমাদের বিরুদ্ধে কয়টা মামলা আছে তা দেখেন। যখন আন্দোলন সংগ্রাম ছিলো তখন বলতেন আমরা যুবদলের কেউ না। পুলিশের নির্যাতন নীপিড়নের শিকার হয়ে দল ক্ষমতায় আসছে আর এখন বলছেন আমরা কেউ না। এটা মেনে নেয়া যায় না।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল প্রধান বলেন, জোসেফ ভেসে আসেনি। নারায়ণগঞ্জের যুবদলের নেতৃত্ব দিয়েছি আমরা। ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি আমরা। জোসেফের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।

 

বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, জোসেফের নেতৃত্বে দু:সময়ে যুবদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে। সুসময়ে অনেক নেতাকর্মীরা জন্ম হয়েছে। আমরা তাদের অস্বীকার করছি না। বিএনপি বড় দল; এখানে পদ নিয়ে গ্রুপিং থাকবে। কিন্তু সন্তানকে অস্বীকার করবে; এরকম কোনো সিদ্ধান্ত আমরা বরদাশত করবো না।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..