• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা,প্রত্যাহারের দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন  মশিউর রহমান রনির মামলার ঘটনায় কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তি ‎ ‎ তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন এমপি মান্নান ফতুল্লার চৌধুরী বাড়ির উদ্যোগে লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ চর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখী উৎসব অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবিকা ও মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস মাকসুদ প্রতিবছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হাসান সুজন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম মিয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব রহমান

ফতুল্লার চৌধুরী বাড়ির উদ্যোগে লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

কালান্তর ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে জমির উচ্চমূল্যের কারণে মানুষ ব্যক্তিগত আঙিনা বা সেবামূলক কাজের জন্য জায়গা ছাড়তে চায় না। ফলে মৃতদেহ রেখে গোসল বা জানাজার মতো ধর্মীয় ও মানবিক কাজে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে চৌধুরী বাড়ির পক্ষ থেকে লাশের গোসল, কাফন ও শেষ বিদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান ও ঘর উন্মুক্ত করা অত্যন্ত মহৎ ও বিরল উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কেবল সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে স্কুল, খেলার মাঠ ও কবরস্থানের জন্য জমি দানের আহ্বান জানান তিনি।

মামুন মাহমুদ আরও বলেন, দেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ব্যক্তিগত পর্যায়ের সেবামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়তে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সামাজিক এই কর্মকাণ্ডে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি জেলা পরিষদের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে  বলেন, এই ফতুল্লার বড় সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করা অসহায় মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যারা মাদক ও ময়লার বিরুদ্ধে কাজ করছেন, তারাও এসেছেন। আগামী দিনে এসব সমস্যা সমাধানে পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, তোফাজ্জল চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..