বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সমগ্র রূপগঞ্জ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব রহমান।
জনগণের অধিকার ও সামাজিক সাম্যের কথা উল্লেখ করে এই রাজনৈতিক নেতা বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে। আমি স্বপ্ন দেখি এমন এক রূপগঞ্জ করার যেখানে প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। নতুন বছরে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি, এই হোক আমাদের প্রার্থনা।”
সবশেষে তিনি সমগ্র রূপগঞ্জ উপজেলাবাসীকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...