• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা,প্রত্যাহারের দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন  মশিউর রহমান রনির মামলার ঘটনায় কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তি ‎ ‎ তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন এমপি মান্নান ফতুল্লার চৌধুরী বাড়ির উদ্যোগে লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ চর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখী উৎসব অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবিকা ও মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস মাকসুদ প্রতিবছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হাসান সুজন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম মিয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব রহমান

তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন এমপি মান্নান

কালান্তর ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের খেয়াল রাখতে হবে এবং নিয়মিত পড়ালেখার প্রতি মনোযোগী করতে হবে। সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..