• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
চর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখী উৎসব অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবিকা ও মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস মাকসুদ প্রতিবছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হাসান সুজন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম মিয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব রহমান বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বিডিআর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা মাজারুল ইসলাম জোসেফ রূপগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাজী মনিরুজ্জামান

ঈদুল ফিতর উপলক্ষে তারাবো পৌরবাসীকে মেয়র পদপ্রার্থী আফজাল কবিরের শুভেচ্ছা

কালান্তর ডেস্ক / ১১২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক ও তারাবো পৌর মেয়র পদপ্রার্থী আফজাল কবিরের পক্ষ থেকে তারাবো পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারাবো পৌর বাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় আফজাল কবির বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ।

 

তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..