নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মদ মাসুম।
লক্ষ্মীপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন তিনি। এ সময় তাঁদের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, অধিকার, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন হাজী আবু মুহাম্মদ মাসুম।
তিনি মনে করেন, ধর্ম যার যার, উৎসব সবার। একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। পাশাপাশি প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
স্থানীয়দের মতে, উৎসবের সময়ে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাঁদের খোঁজখবর নেওয়ার এমন উদ্যোগ সমাজে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।
রূপগঞ্জ ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত হাজী আবু মুহাম্মদ মাসুমের এ উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।
আপনার মন্তব্য প্রদান করুন...