• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে ইয়াসিন আরাফাতের বিশাল শোডাউন প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের তাঁক লাগানো শোডাউন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন: নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শান্ত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মাহবুব লক্ষ্মীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে চেয়ারম্যান প্রার্থী মাসুম হকার উচ্ছেদ করতে এসে,নাসিক প্রশাসক রোষানলে ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: হাজী আবু মুহাম্মদ মাসুম বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার ফতুল্লায় ফারজানা হত্যা পরিকল্পিত পরিবারের দাবি বহিষ্কৃতরা ফের যুবদলে পুনর্বহাল

নিজ অর্থায়নে রূপগঞ্জ ইউপিতে রাস্তা সংস্কারসহ, নানা সমাজসেবায় আবু মোহাম্মদ মাসুম

কালান্তর ডেস্ক / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, মসজিদ-মাদরাসায় অনুদান, দরিদ্র মানুষের সহায়তা ও দুরারোগ্য রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতাসহ নানা ব্যতিক্রমী সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন গ্রামের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সহযোগিতার হাত। এলাকার খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ এবং স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছেন তিনি।

 

এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার ভিংরাবো ইসকন মন্দির থেকে ডেমড়া-কালীগঞ্জ সড়কের সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন আবু মোহাম্মদ মাসুম। এ সময় যুবদল নেতা রমজান হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

এলাকাবাসীর ভাষ্য, ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মাসুম। বিশেষ করে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে।

 

এ বিষয়ে আবু মোহাম্মদ মাসুম বলেন, “নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করছেন। তাঁর নির্দেশনায় আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি। যেখানে সমস্যা, সেখানেই সমাধানের উদ্যোগ নিচ্ছি।”

 

তিনি আরও বলেন, “রূপগঞ্জ সদর ইউনিয়নের অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ ও খানাখন্দে ভরপুর। বিগত সরকারের দুর্নীতির কারণে রাস্তাগুলোর যথাযথ উন্নয়ন হয়নি বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করে সব সমস্যার সমাধান করা কঠিন। তাই নিজ অর্থায়নে ইউনিয়নের প্রায় ২৩টি রাস্তা মেরামত ও সংস্কার করেছি। পাশাপাশি কিছু রাস্তা নতুন করে নির্মাণ করে দিয়েছি।”

 

আবু মোহাম্মদ মাসুম বলেন, মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে কাজ করে যেতে চান তিনি। এ জন্য তিনি স্থানীয় মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করেন।

 

জনসেবামূলক এসব উদ্যোগের মাধ্যমে রূপগঞ্জ সদর ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..