• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে ইয়াসিন আরাফাতের বিশাল শোডাউন প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের তাঁক লাগানো শোডাউন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন: নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শান্ত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মাহবুব লক্ষ্মীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে চেয়ারম্যান প্রার্থী মাসুম হকার উচ্ছেদ করতে এসে,নাসিক প্রশাসক রোষানলে ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: হাজী আবু মুহাম্মদ মাসুম বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার ফতুল্লায় ফারজানা হত্যা পরিকল্পিত পরিবারের দাবি বহিষ্কৃতরা ফের যুবদলে পুনর্বহাল

রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন

কালান্তর ডেস্ক / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে দর্শনার্থীদের সেবায় সাওঘাট শ্রী শ্রী দুর্গামণ্ডপে সেবাক্যাম্প চালু করেছে জাগো হিন্দু পরিষদ রূপগঞ্জ উপজেলা শাখা।

 

 

সোমবার (১৯ অক্টোবর) এ সেবাক্যাম্পের উদ্বোধন করা হয়। সেবাক্যাম্প থেকে পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ করে শিশুদের শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে।

 

 

সেবাক্যাম্পের উদ্বোধন করেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাগো হিন্দু পরিষদ একটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন। বর্তমান সময়ে যুবসমাজের একটি অংশ মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

 

 

তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনে জাগো হিন্দু পরিষদ এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

জাগো হিন্দু পরিষদ রূপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সবুজ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব সজিব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক জনি ভৌমিক।

 

 

এ সময় সাওঘাট পশ্চিমপাড়া পূজা কমিটির সভাপতি কালিপদ দাস, সাধারণ সম্পাদক শরত চন্দ্র দাসসহ জাগো হিন্দু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..