• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে ইয়াসিন আরাফাতের বিশাল শোডাউন প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের তাঁক লাগানো শোডাউন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন: নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শান্ত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মাহবুব লক্ষ্মীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে চেয়ারম্যান প্রার্থী মাসুম হকার উচ্ছেদ করতে এসে,নাসিক প্রশাসক রোষানলে ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: হাজী আবু মুহাম্মদ মাসুম বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার ফতুল্লায় ফারজানা হত্যা পরিকল্পিত পরিবারের দাবি বহিষ্কৃতরা ফের যুবদলে পুনর্বহাল

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি

কালান্তর ডেস্ক / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
Oplus_131072

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের  আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

 

এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করছি।

 

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সভাপতি মাহাবুব উল্লাহ তপন, কার্যকরী সভাপতি শাখাওয়াত ইসলাম রানা,সাধারণ সম্পাদক রওশন আলী সরকার, আকরাম সিকদার,খোরশেদ,আমিনুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..