২৭ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল যুবদলের সকল নেতাকর্মীদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সাজ্জাদ হোসেন কমল বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতি ও যুবসমাজকে দেশ গড়ার মূল কারিগর হিসেবে গড়ে তুলতে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই দেশপ্রেম, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনায় যুবদল আজ দেশের সবচেয়ে সুসংগঠিত ও শক্তিশালী যুব শক্তিতে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সাম্প্রতিক রক্তক্ষয়ী জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যুবদলের অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করেছেন, বরণ করেছেন জেল-জুলুম।”
নারায়ণগঞ্জের যুবসমাজ ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। ক্ষমতার মোহ নয়, বরং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই যুবদলের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। অতীতে যেভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রাজপথে যুবদল লড়াই করেছে, আগামীতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত থাকবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...