নারায়ণগঞ্জ আইন কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সভাপতি কে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হিতৈষী সদস্য এডভোকেট সরকার হুমায়ুন কবীর, বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, শিক্ষক প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া সবুজ এবং সদস্য সচিব অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া।
সভার মূল এজেন্ডা ছিলো এডহক কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়, কলেজের ব্যাংক হিসাবের নামের স্বাক্ষর পরিবর্তন, কলেজের ভূমি ও স্থাপনাসহ ক্রয় দলিল এবং কলেজের বর্তমান সংস্কার, কলেজ আসবাবপত্র মেরামত ও টয়লেটের বিদ্যুৎ সংযোগ আনয়ন ও সামগ্রীক ক্রয় সংক্রান্ত ও বিবিধ।
সভাশেষে এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সাংবাদিকদের বলেন, এই প্রথম আইন কলেজের পরিচালনা কমিটির সভা কলেজের ভিতরে অনুষ্ঠিত হয়েছে। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা তাদের নিজ বাড়িতে এই কলেজের সভা আয়োজন করতেন। এখন থেকে কলেজের সভা কলেজেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আজ আমাদের প্রথম সভায় আমরা পরিচিতি পর্ব এবং আগামীতে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। সর্ব প্রথমে আমরা কলেজে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। কলেজের জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন করে তৈরি করার জন্য ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে খুব দ্রুত পদক্ষেপ নিতে চাই। সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আইন কলেজের মান উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। সে লক্ষ্যে কলেজের এলামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ নিয়েছি যাতে করে পুরনো সকল ছাত্ররা আবার এক প্লাটফর্মে আসতে পারে এবং কলেজের উন্নয়নে অবদান রাখতে পারে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ আইন কলেজ সারা বাংলাদেশে অন্যতম আইন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে সে প্রত্যয় ব্যক্ত করছি।
আপনার মন্তব্য প্রদান করুন...