নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে র্যালিটি বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শুরু থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিশনপাড়া এলাকা সরগরম হয়ে ওঠে। র্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভ সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ করে মিশনপাড়া এলাকায় এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাসকল ইসলাম রাজীব বলেন,আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, আমরা যেহেতু নারায়ণগঞ্জ থাকি আমার কাছে সবার আগে নারায়ণগঞ্জ। একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার। একটি আগে নিষিদ্ধ হয়েছিল আরেকদল নিষিদ্ধ হয়েছে এখন।
রাজীব আরও বলেন, “এই স্বাধীন বাংলাদেশের সূচনা ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। এবং বাংলাদেশে একমাত্র পরিবার যেই পরিবার বাংলাদেশের সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবকিছুর পেছনে বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতাকর্মীসহ নেতৃত্ব দিয়েছে।”
তিনি বলেন, “অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাস নেই। গণতান্ত্রিক আন্দোলন ২৪-এর গণঅভ্যত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলন সবকিছুর পেছনে জাতীয়তাবাদীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।”
আপনার মন্তব্য প্রদান করুন...