• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী অভিযান শয্যাশায়ী বাংলাদেশ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দেখতে গেলেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা সরদার সুজন নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা আমার বিরুদ্ধে দয়া করে অহেতুক ষড়যন্ত্র ও অপপ্রচার করবেন না,ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারী যে হোক, আমি তাদের মঙ্গল ও সফলতা কামনা করি: টিপু ১/১১’র কুশীলব মোহাম্মদ আলীকে প্রশাসন কর্তৃক দ্রুত গ্রেফতার অথবা দেশত্যাগের আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে ভিডিও বার্তা/স্ট্যাটাস টিপুর আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, আমরা যেহেতু নারায়ণগঞ্জ থাকি আমার কাছে সবার আগে নারায়ণগঞ্জ: রাজীব ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এফবিসিসিআই সাবেক পরিচালক, এম আর গ্রুপ চেয়ারম্যান, সিআইপি বজলুর রহমান ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল

ফতুল্লায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী অভিযান

কালান্তর ডেস্ক / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক বিশেষ অভিযান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

শনিবার (২৮ মার্চ) দুপুরে ফতুল্লা বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে তাহেরা আখি ও অনা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে এলাকায় গণসচেতনতা সৃষ্টি করেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বাজারসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। প্রতিটি পরিবারকে দায়িত্বশীল হয়ে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। শুধু একদিনে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা হলে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..