নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ফজলুল হককে এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-এর প্রশাসক হিসেবে নির্বাচিত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআইয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক,বিজেএমই ও বিকেএমই এর সাবেক পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি বজলুর রহমান (সিআইপি)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ফজলুল হকের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সততা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ফজলুল হকের নেতৃত্বে এফবিসিসিআই দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, শিল্পায়নের বিকাশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...