• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুলের পাশে সাদরিল, বাসায় গিয়ে নিলেন খোঁজখবর সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নারায়ণগঞ্জ সদর থানা মহিলা দলের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক লিপি খন্দকার শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় আবুল কালামকে সোহাগের অভিনন্দন নরসিংদী জেলা পুলিশ সুপারে কর্মরত এসপি আব্দুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী মোঃ মাহাবুব রহমান জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবুর গণসংযোগ নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের বাণিজ্যিক সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স নিলেন সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল

কালান্তর ডেস্ক / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‎দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলামুখী করতে দেশের ১০টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে চলতি অর্থবছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

‎শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও মানবিক জাতি গঠনে কাজ করছেন। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। এজন্য সরকার দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

‎মো. আমিনুল হক জানান, দেশের ১০টি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার পাশাপাশি নারায়ণগঞ্জে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ স্থাপনেরও ইচ্ছা রয়েছে। সেখানে ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎এর আগে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও বন্ধন কোচিং সেন্টার মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারের মাধ্যমে দুইদলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারণ করা হয়

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..